POPULAR BD NEWS
Popular BD News Logo

রেজাউল করিম রোমেলের কবিতা ‘বর্ষার বৃষ্টিতে ভিজে’

রেজাউল করিম রোমেল | প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ | সময়: ৩:২৪ অপরাহ্ণ
রেজাউল করিম রোমেল
বর্ষার বৃষ্টিতে ভিজে
            রেজাউল করিম রোমেল
============================
আজ বর্ষার বৃষ্টিতে ভিজে
মনে পড়ছে তোমার কথা।
এমনি এক বর্ষার বৃষ্টি-তে
ভিজেছিলে তুমি।
ভিজেছিলাম আমিও…
কতদিন সে মুখখানি দেখি না।
এই বর্ষার বৃষ্টিতেই
তোমার সাথে আমার হয়েছিল
প্রথম দেখা।
তুমি বলেছিলে-ভাল আছেন?
আমি বলেছিলাম-হ্যাঁ ভাল, আপনি?
তুমি বললে-ভাল আছি।
আসুন বৃষ্টিতে ভিজি।
তোমার সাথে ভিজে ছিলাম আমিও।
তারপর মন দেয়া নেয়া।
পুরোনো সেই সুখ স্মৃতিগুলো আজও
বুকের সুরে সুরে বাজে।
বর্ষার বৃষ্টি-তে ভিজেছিলে তুমি,
ভিজেছিলাম আমিও…
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন