POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মাদককারবারির বড় চালানসহ যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের নিজ বাড়ি থেকে গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) কে গ্রেফতার আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়।

গ্রেফতার রায়হান জমাদার সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের টাওয়ার খীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, গ্রেফতার হওয়া রায়হানের নামে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন