POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানান অনিয়ম, ২০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৫, ২০২১ | সময়: ৫:২৪ অপরাহ্ণ

কচুয়া বাজারস্থ এলাকার ডক্টর’স কামাল মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ঔষুধের গায়ে কোনো লেবেল, মেয়াদের তারিখ লেখা না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই অভিযানে ডক্টর’স কামাল মেডিসিন কর্নারে এমন মেয়াদোত্তীর্ণ, লেবেলবিহীন এবং ওষুধের গায়ে কোনো মেয়াদ তারিখ, খুচরা মুল্যের সংখ্যা লেখা না থাকায় এবংডক্টর’স কামাল মেডিসিন কর্নার নামক এই প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল পপুলার বিডিনিউজকে বলেন, সমস্ত বিষয়গুলো ভোক্তা অধিকার আইন এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই আইন মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ২০০০০/- জরিমানা আরোপ করা হয়েছে এবং কঠোর আইনগত হুশিয়ারি প্রদান করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর এর এমন অভিযান নিয়মিত পরিচালনা হচ্ছে এবং অব্যাহত থাকবে৷ ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হলে তাকে আইনের আওতায় আনা হবে৷

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন