হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বিশ্বরোডস্থ যাত্রী ছাউনী দখল করে সাটার লাগিয়ে দেয়া হয়েছে। জেলা পরিষদের দায়িত্বশীলরা বলছেন, দখলবাজরা দখল করতে পারবে না। শিগগির উচ্ছেদ মামলার মাধ্যমে যাত্রী ছাউনি দখলমুক্ত করা হবে।
জেলা পরিষদ যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। সেই যাত্রী ছাউনি একটি চক্র দখল করার চেষ্টা করছে।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ পপুলার বিডিনিউজকে বলেন, গত সোমবার রাতে কয়েকজন যাত্রী ছাউনী দখলের চেষ্টা করে। ওইসময় তারা হাজী জসিম ভাইয়ের কাছে কাগজপত্র আছে বলে দাবী করেছিল। আমরা খবর পেয়ে বাধা দিয়েছি। এখন কে বা কাহারা আবার মঙ্গলবার রাতে সাটার লাগিয়ে দেয়। তবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ওচমান গণি সরজমিনে এসে পরিদশন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেন আশ্বাস্ত করেন।
জানতে চাইলে মুঠোফোনে পপুলার বিডিনিউজকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন বলেন, ২০১৬ সালে জেলা পরিষদের যাত্রী ছাউনী উচ্ছেদের একটি মামলা চলমান। দখলবাজরা যতবড় শক্তিশালী হোক যাত্রী ছাউনী দখল মুক্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা না জেনে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তা ঠিক নয়। যাত্রী ছাউনী জেলা পরিষদের। এটা কেউ দখল করতে পারবে না। কেউ আমার নাম বললে আমি দায়ী হতে পারি না।
তিনি আরো বলেন, জেলা পরিষদের মাসিক সভায় সব সময় হাজীগঞ্জসহ জেলার সকল যাত্রী ছাউনিগুলো দখল মুক্ত করা প্রয়োজন বলে দাবী করে আসছি।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, শুক্রবার হাজীগঞ্জে এসে বিষয়টি দেখে তাৎক্ষণিক জেলা পরিষদের যাত্রী ছাউনিটি জনগণের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।