POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ফসলি জমি থেকে  এক নারীর লাশ উদ্ধার

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ১০:৪৬ অপরাহ্ণ

কচুয়ায় ফসলি জমি থেকে রুমা আক্তার (২৮) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার উত্তর সেঙ্গুয়া সড়কের পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। সে উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তাফা কামালের মেয়ে। স্থানীয় লোকজন নন্দনপুর-পালাখাল সড়কের উত্তর সেঙ্গুয়া সড়কের পূর্বপাশে ফসলি জমির পানিতে ভাসমান অবস্থায় রুমা আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত রুমা আক্তারের বাবা মোস্তফা কামাল ও মা নুরজাহান বেগম জানান, রুমা আক্তার রবিবার বিকালে শামুক তুলতে গিয়ে আর বাড়ি না ফেরায় খোজাঁখুজির পর তার লাশ মঙ্গলবার সকালে দেখতে পায় এলাকাবাসী।

তারা আরো জানান,রুমা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। রুমা আক্তারকে প্রায় কয়েক বছর পূর্বে পাশ^বর্তী পালাখাল গ্রামে বিয়ে দিলেও পরবর্তীতে মানসিক কারনে বাবার বাড়িতে চলে আসেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন