POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নতুন করে করোনা শনাক্ত ১৫৪ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৩, ২০২১ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

চাঁদপুরে ৩৪৮টি নমুনার মধ্যে রেকর্ড ১৫৪জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ৪৪.২০%।

সোমবার নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৭জন, মতলব দক্ষিণের ১৮জন, মতলব উত্তরের ৯জন, হাজীগঞ্জের ২৮জন, ফরিদগঞ্জের ১৭জন, শাহরাস্তির ১৯জন ও কচুয়ার ৬জন রয়েছেন।

একই দিনে ৫৫জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৩জন, ফরিদগঞ্জের ৭জন, হাজীগঞ্জের ২জন, হাইমচরের ৬জন, মতলব দক্ষিণের ৮জন, কচুয়ার ৪জন, মতলব উত্তরের ৪জন ও শাহরাস্তির ১জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৩০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫১৯৪জনকে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন