POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে দেবরের হামলায় ভাবি আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১০, ২০২০ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে দেবরের হামলায় ভাবি গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহতের ভাই মহিনউদ্দীন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি উপজেলার সুয়াপাড়া ধনার বাড়িতে ঘটে।

জানা যায়, ওই বাড়ির মৃত কেরামত আলীর পুত্র আবদুল মান্নান ওমানে প্রবাস জীবন যাপন করছেন। তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) কে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন সকালে নিজ ঘরের সামনে আদল দিয়ে মাথায় আঘাত করেন তারই দেবর আবদুর রহিম (৩৮) । এতে রোজিনার মাথায় রক্তাক্ত জখম হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহত রোজিনা বেগম বলেন, দীর্ঘ ৪ বছর ধরে রহিম আমার সাথে বিভিন্ন ভাবে শত্রুতা করে আসছে। আমি তার কোন ক্ষতি করিনি। তার স্ত্রী নাছিমা’র (২৪) কারনেই সে আমার ও অন্যান্য ভাইয়ের বৌদের সাথে খারাপ আচরণ করে। আমি আমার এবং আমার সন্তানদের জীবন নিরাপত্তাহীনতার কারণে অবশেষে আইনের আশ্রয় গ্রহণ করেছি।

এ ব্যাপারে আবদুর রহিমের মা খুরশিদা বেগম (৬৭) বলেন, এই ঘটনার ৪ দিন আগে আমার ছেলে আবদুর রহিম ও তার স্ত্রী নাছিমা বেগম পুত্রবধূ রোজিনাকে অতর্কিত হামলা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন