হাজীগঞ্জ থানা পুলিশ আরো তিন গরু চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
আটকৃতরা হলো আবদুল আউয়াল, মিঠু ও মীর হোসেন।
থানার এসআই(নিঃ) মোঃ আবদুল আলিম ও এএসআই(নিঃ) মোঃ গোলাম ছামদানী অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার মামলা নং-৩/১৯৯, তারিখ-০৫/০৭/২০২১ইং ধারা-৩৮০/৫১১ পেনাল কোড এর মামলার ০৩(তিন) জন গরু চোর ১) মোঃ আবদুল আওয়াল(৩০), পিতা-নুরুল ইসলাম বেপারী @ নুরু, মাতা-মোসাঃ রশিদা আক্তার, সাং-পাচৈ, চৌকিদার বাড়ী, সন্ধিগ্ধ আসামী ২) মোঃ মিঠু(২২), পিতা-মোঃ হারুনুর রশিদ, মাতা-সাজেদা বেগম, সাং-দোয়ালিয়া, মিজি বাড়ী, ৩) মীর হোসেন(৪৭), পিতা-আবু তাহের, মাতা-সুফিয়া বেগম, সাং-দোয়ালিয়া, হোতার বাড়ী, সর্ব থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।