POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নির্মাণের এক মাস না যেতেই ভেঙ্গে যাচ্ছে একটি রাস্তা

ডেস্ক নিউজ | প্রকাশিত: জুলাই ১০, ২০২১ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার এলজিইডি অফিসের আওতায় তিলকিয়া ভিটি গ্রামের সড়ক নির্মাণের কাজ এক মাস যেতে না যেতেই ভেঙ্গে যাচ্ছে। যার কারনে প্রতিনিয়ত ওই রাস্তায় দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে চালকদের।

স্থানীয়রা জানান, এক মাস পূর্বে পালাখাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তিলকিয়া ভিটি গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি পাকাকরণ করা হয়। কিন্তু এক মাস না যেতেই ভেঙ্গে যাচ্ছে এই সড়ক। ঠিকাদারের গাফলতির কারনে নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে এসব কাজ করা হয়েছে। যার কারনে এভাবে কয়েকটি স্থানে রাস্তা ভেঙ্গে পানিতে তলিয়ে যাচ্ছে।

অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তবে কচুয়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ওই রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়া অংশ অচিরেই ঠিকাদার করে দিবেন বলে জানা গেছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন