POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা মেডিকেলের মর্গে লাশের সারি, লাশ দেখে কাউকে চেনার উপায় নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৯, ২০২১ | সময়: ৫:৩২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির লাশ দেখে চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে স্বজনদের কাছে তা হস্তান্তরের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের শরীর এতটাই পোড়া যে লাশ দেখে চেনার উপায় নেই। ঢাকা মেডিকেলের মর্গে লাশগুলো রাখা হবে। স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জনের লাশ নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। পাঁচটি অ্যাম্বুলেন্সে করে এসব লাশ আজ বেলা তিনটার দিকে নিয়ে আসা হয় বলে  জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের লিডার মোজাম্মেল হক।

পুলিশি পাহারায় আনা লাশগুলোর সব কটিই পোড়া।

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের ভবনে আগুন লাগে বিকেল পাঁচটার দিকে। ভবনটি ছয়তলা।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন