POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৯, ২০২১ | সময়: ২:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক।

পুলিশ সূত্রে জানা গেছে,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল সরেজমিনে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে উপ- পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শুক্রবার মতলব
উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর হাজীপুর গ্ৰামের খাস উদমদীর জাফর বেপারী বাড়ীর মোঃ ইব্রাহীম বেপারীর দো-চালা টিনের বসত ঘরের ভেতর তল্লাশী করে মাদক ব্যবসায়ী বাবুল দাই এর ছেলে, মোঃ মহসিন হোসেন দাই (২০) কে ২ কেজি গাঁজাসহ আটক করে।

এ ছাড়াও জাফর বেপারীর ছেলে পলাতক আসামী মোঃ ইব্রাহীম বেপারীর(২২) ঘর থেকে ৩ কেজি সহ মোট ৫ কেজি গাঁজা।
জব্দ করা হয়েছে।যার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ৫ কেজি গাঁজা জব্দ ও এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন