POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে চার মাদক কারবারিসহ আটক আট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৬, ২০২১ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি ও বিভিন্ন মামলার ৪ আসামিসহ আটক ৮ জনকে আটক করা হয়েছে।

৬ জুলাই মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এস.আই আনোয়ার হোসেন উপজেলার মধ্য সাহেবগঞ্জ এলাকা থেকে ২’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হানিফ (৪১), এস.আই রুবেল ফরাজী উপজেলার বিশকাটালী এলাকায় কাদির বেপারীর বসত ঘরে অভিযান পরিচালনা করে মদক ব্যবসায়ী কাদির বেপারী (৩৮) ও মোঃ রাসেল (২৮) কে ২’শ গ্রাম গাঁজাসহ আটক করেন এবং এস.আই মোঃ নুরুল ইসলাম ফরিদগঞ্জ রূপসা রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মামুন (৩৪)কে ১’শ গ্রাম গাঁজাসহ আটক করেন।

অপর এক অভিযানে এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মদনের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ননজিআর পরোয়ানাভুক্ত আসামী আলম খাঁনকে, এ.এস.আই আব্দুর রাজ্জাক ও এ.এস.আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা ননজিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইউসুফ হোসেন এবং মোঃ আলমকে আটক করে। অপরদিকে এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার চতুরা হাসপাতালের সামনে হইতে পুলিশ আইনের ৩৪ ধারার আসামি (৪) আল আমিন (২৪)কে আটক করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫’শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করে মাদক আইনে মামলা দায়ের এবং বিভিন্ন মামলার আরো ৪ আসামিকে আটক করে মোট ৮ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন