POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর আজ আরও ২০০ চালক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৫, ২০২১ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরে জেলা প্রশাসন থেকে আরও ২০০ চালক পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার।

৫ জুলাই সোমবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম প্যাভেলিয়নে দ্বিতীয় কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীবহন করার কারণে আটক সিএনজি ও অটোকিরশার ২০০ চালক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, আমাদের কাছে কিছু বরাদ্দ এসেছে। যার কারণে আমাদের সুবিধা হয়েছে। আমরা পৌরসভায়, উপজেলায়, ইউনিয়ন পরিষদে তা ভাগ করে দিয়েছি এবং সংশ্লিষ্ট সকলকে বলে দেয়া হয়েছে তাদের আওতাধীন সকল অসহায় ও দুস্থদের মাঝে যেন প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। আপনারা এই লকডাউনের কারণে নিজের বাহন চালাতে পারছেন না। যারা সরকারি নির্দেশনা অমান্য করে নিজের বাহন নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদেরকে কিছু সময়ের জন্যে আমাদের কাছে রেখেছি।

যখন বিধিনিষেধ উঠে যাবে তখন আপনারা আপনাদের বাহনগুলো পেয়ে যাবেন। এই সময়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তারা যেন অসুবিধায় না থাকে, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, তার জন্যেই প্রধানমন্ত্রী উপহারের ব্যবস্থা করেছি। আপনারা যেন কষ্ট না পান তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ আছেন।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন