POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ আম গাছ থেকে যুবকের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৪, ২০২১ | সময়: ১০:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কারেছে পুলিশ।

৪ জুলাই রোববারে সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে পাড়া গাব্দের গাঁও গাজী বাড়ি থেকে মো. সোহাগ গাজী (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

জানা যায়,মোঃ সোহাগ পাড়া গাব্দের গাঁও গাজী বাড়ির আব্দুল খালেকের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোহাগ রাতের খাবার খেয়ে নিজের সোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে, সকালে সোহাগের মা রহিমা বেগম ঘুম থেকে উঠে দেখে ছেলে ঘরের পাশে একটি আমরগাছের সাথে কাপড় পেচিয়ে ঝুলে আছে।

এসময় সোহাগের মায়ের আত্মচিৎকারে বাড়ির বাসিন্দারা এসে পুলিশকে খবর দেয়।

এসময় সোহাগের বাবা খালেক জানান, গত ৪-৫ বছর যাবত সোহাগের মানসিক সমস্যা রয়েছে।

সোহাগের আত্মহত্যার বিষয়ে এলাকায় নানান ধরনের গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলকার লোকজন জানান, সোহোগের আত্মহত্যার বিষয়টি রহস্যজনক।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন