POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১০৮পিস ইয়াবা সহ বিভিন্ন মামলায় আটক ২৮

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: জুলাই ৩, ২০২১ | সময়: ৯:১৩ অপরাহ্ণ

চাঁদপুরে ১০৮পিস ইয়াবা সহ বিভিন্ন মামলা ২৮জনকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ এর নির্দেশনায় শনিবার সারাদিন জেলার বিভিন্ন স্হানে পুলিশের বিশেষ অভিযানে ১০৮পিস ইয়াবাসহ অন্যান্য মামলায় ২৮জনকে আটক করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানাগেছে, এ পর্যন্ত ১০৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৪ জন, জুয়া আইনে গ্রেফতার ০৬ জন, সাজা পরোয়ানা মূল গ্রেফতার ০৩ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ০৫ জন এবং অন্যান্য মামলায় গ্রেফতার ১০ জনসহ সর্বমোট ২৮ জন।

আসামীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন