কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলের নির্দেশে ৫নং হাজীগঞ্জ সদর যুবলীগের পক্ষ থেকে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী ও যুবলীগের সাধারন সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন বাড্ডা বাইতুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
ওই সময়ে উপস্থিত ছিলেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধানীয়া , ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন বেপারী ,সেক্রেটারী মামুন পাটওয়ারী , যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পাটওয়ারি , ৫নং হাজীগঞ্জ সদর যুবলীগের সভাপতি ফারুক খান, সহ সভাপতি মোঃ শরীফ প্রধানীয়া , দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল প্রধানীয়া,ক্রীড়া সম্পাদক মোঃ আহসান ২নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী মহিন পাটওয়ারী এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম রিয়াজ , হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তানবীর পাটওয়ারী , ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মেহরাজ ,২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নওশাদ প্রধানীয়া ।