POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কর্মহীন-অসহায় ১শ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২, ২০২১ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে জেলা প্রশাসক,চাঁদপুর এর মাধ্যমে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় ও দুঃস্থ ১শ পরিবারের মাঝে ১ লাখ টাকার শিশু খাদ্য (প্রতি প‌রিবার‌কে চিনি ১ কেজি,সুজি ২ কেজি,গুড়ো দুধ ১ কেজি,এনার্জি প্লাস বিস্কুট ফ্যামিলি সাইজ ২ প্যাকেট )১ জুলাই বিতরণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সীমিত পরিসরে কয়েকজনের মাঝে উক্ত সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার,শাহরাস্তি জনাব শিরীন আক্তার।এ ছাড়াও ১শ জনের মাঝে ১ লাখ টাকার গরুর খাদ্য বিতরণ করা হয়েছে(প্রতিজন‌কে ২৫ কেজি ওজনের এক বস্তা ক‌রে)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন