চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী (৭২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও জেলার হাইমচর উপজেলার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬ জনে পজিটিভ, ৪৩ জনের নেগেটিভ আসে। ৬ জনের মধ্যে হাইমচর উপজেলায় ৪ জন মতলব দক্ষিণ উপজেলায় ২ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জুন সোমবার সকাল ৯টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইউপি চেয়ারম্যান আবদুল হাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ৩১ মে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসাপাতালে ভর্তির পরদিন তার করোনা নমুনা পরীক্ষা করলে রির্পোট পজেটিভ আসে।
তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,সাবেক উপজেলা চেয়ারম্যান আলাহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩জন। চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২জন, মতলব দক্ষিণে ২২জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ১০জন। জেলায় করোনায় মোট ২৪জন মারা গেছেন। চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৫জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন মারা যান।