POPULAR BD NEWS
Popular BD News Logo

কঠোর লকডাউনে সপ্তাহে ৩ দিন ব্যাংক বন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৩০, ২০২১ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে।

লকডাউনের মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।

বাকি দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দেড় টা পর্যন্ত।

বৃহস্পতিবার থেকে রোববার ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ব্যাংক। আগামীকাল ১ জুলাই, ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংকে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন