POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত ১০: মোট মৃত্যু ২১

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৩০, ২০২১ | সময়: ৪:১০ অপরাহ্ণ
হাজীগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো ১০জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৯জনে। মৃত্যুর সংখ্যা ২১জন। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম সোয়েব আহমেদ চিশতী এ তথ্য নিশ্চিত করেন। এ দিকে চাঁদপুর জেলায় এ দিন আরো ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৪০জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৬জনে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৪, হাজীগঞ্জে ১০জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরে ৩জন, কচুয়া ২জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার জেলার ৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪২জনের করোনা পজেটিভ।
সনাক্তের হার ৪৭.৭%। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা চাঁদপুর সদর উপজেলার ২৫২২জন, শাহরাস্তির ৪৮৭জন, হাজীগঞ্জের ৫৪৯জন, ফরিদগঞ্জের ৬০৮জন ও হাইমচরের ২৭৩জন, মতলব উত্তর ৩০৭জন, মতলব দক্ষিণ ৪৮০ ও কচুয়া উপজেলায় ১৮২জনের আক্রান্ত হয়েছে। চাঁদপুর জেলায় মোট মৃত্যুবরণ করেছে ১২৬জন।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৮জন, শাহরাস্তির ৯জন, হাজীগঞ্জে ২১ জন, ফরিদগঞ্জের ২১জন ও হাইমচরের ৩জন, মতলব উ. ১১জন, মতলব দ. ৬ ও কচুয়া উপজেলায় ৭জন। দেশে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে চাঁদপুর জেলা অন্যতম। এ জেলায় আক্রান্তের হার ৪৭%। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন