POPULAR BD NEWS
Popular BD News Logo

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৯, ২০২১ | সময়: ৬:১৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার মোগড়াপাড়ার বন্দেরার চক ও পৌরসভার ইছাপাড়া এলাকায় সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার মোগড়াপাড়ার বন্দেরা চক ও সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সূত্র:জাগরণ
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন