POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মসজিদ ও এতিমখানায় অনুদানের চেক বিতরণ

 শান্তুু ধর ,কচুয়া | প্রকাশিত: জুন ২৮, ২০২১ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার ৭২টি মসজিদ,এতিমখানা ও মন্দিরে ৫লক্ষ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব অনুদানের চেক বিতরণ করা
হয়।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন