যশোরের সদর উপজেলায় গরু কিনতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে সদর উপজেলার মালঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর নাভারন হাইওয়ের এসআই হুমায়ন।
তিনি জানান, প্রাইভেটকারে পাঁচজন চট্টগ্রাম থেকে বেনাপোলে গরু কিনতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মালঞ্চী গ্রামে ওই প্রাইভেটকারে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
সূত্র:যুগান্তর
H/N