POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১১৪টি বিটে করোনা সচেতনতায় পুলিশের মতবিনিময় সভা

মজিব পাটোয়ারী | প্রকাশিত: জুন ২৬, ২০২১ | সময়: ৭:৫২ অপরাহ্ণ

চাঁদপুর জেলার ৮টি থানার ১১৪টি বিটে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একযোগে করোনা সচেতনতামূলক পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাস্ক পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ” আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম বার এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম-বার এর সার্বিক নির্দেশনায় শনিবার সকালে জেলার ৮টি থানার ১১৪টি বিটে মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস, ব্যভিচার, জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী, সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে একযোগে করোনা সচেতনতামূলক সভা সম্পূর্ণ হয়।

এদিকে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জ বিশ্বরোডসহ উপজেলার ৫নং সদর ইউনিয়ন ও ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন সহ পৌরসভা সহ ১২টি ইউনিয়নে জনগণকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ স্হানীয়দের উদ্দেশ্য বলেন, বাংলাদেশে কিশোর অপরাধ বাড়ছে৷ গড়ে উঠছে কিশোর গ্যাং৷ তারা অস্ত্র মহড়া, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, মারামারি, খুন ও ধর্ষণের মত বড় বড় ঘটনা ঘটাচ্ছে ১৪-১৫ বছর বয়সী কিশোরেরা। এক কথায় সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে তারা।

আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য গ্যাং তৈরি করে লোমহর্ষক সব অপকর্ম করে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের উদ্দেশ্য ও ভাবনা পুরোই আলাদা।

ফেসবুক গ্রুপ, বাহারি পোশাক, মোটরসাইকেল নিয়ে মহড়ার মাধ্যমে এলাকায় নিজেদের আধিপত্র বিস্তার করে তারা। কিশোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছে সমাজের মানুষ।আমি মনে করি এই কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনাদের এলাকায় এসকল অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। হাজীগঞ্জকে মাদক মুক্ত কিশোর গ্যাং মুক্ত করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সোমবার থেকে আমরা শতভাগ সফলতার সঙ্গে পালন করতে চাই। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো শিথিলতা দেখানোর সুযোগ নেই। অর্পিত দায়িত্ব পালনে আমরা সবার সহযোগিতা চাই। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ নিশ্চিত করা এবং সামজিক দূরত্ব বজায় রাখতে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ওইসময় উপস্থিত ছিলেন, তদন্ত ওসি ইব্রাহিম খলিল, এসআই মাসুদ, এসআই আলিম, এসআই জয়নাল, হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল, পৌরসভার ১নং প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম বেপারি , বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাবিবুর রহমান লিটন, রামপুর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী রোটা.এসএম মানিক, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারি সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউপি মেম্বারবৃন্দ,এবং বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন