POPULAR BD NEWS
Popular BD News Logo

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৬, ২০২১ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে কাজ করা এক পোশাক কর্মীকে দল বেঁধে ধর্ষণে ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই নারীকে আরো ৩ বার গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরসরাই থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ৬ জনকে আটক করেছে। ধর্ষণের সাথে জড়িত আরো কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।

আটককৃতরা হলেন, সীতাকুন্ড উপজেলার মাহমুদাবাদ এলাকার মো. দুলালের ছেলে আশরাফুল ইসলাম (২৩), বাঁশবাড়ীয়া এলাকার মো. ইয়াছিনের ছেলে শাহাদাৎ হোসেন (১৮), মুরাদপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান উদ্দিন রানা (২০), উত্তর ইদিলপুর এলাকার মো. নুর নবীর ছেলে মো. বেলাল হোসেন (২৩), শীবপুর এলাকার মো. সালামত উল্লাহর ছেলে মো. ইসমাঈল (৩২), মিরসরাই উপজেলার মধ্যম কুরুয়া এলাকার মো. জেবল হোসেনের ছেলে মো. সাগর (২২)।

গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন।

সূত্র:জাগরণ
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন