POPULAR BD NEWS
Popular BD News Logo

ছুটছে মানুষ, বাড়ছে করোনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৬, ২০২১ | সময়: ৬:৫১ অপরাহ্ণ

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারো কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এসময় বন্ধ থাকবে সব ধরনের অফিস-আদালত। যেখানে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এমন খবরেই যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন।

শনিবার ( ২৬ জুন) রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, করোনার ভয়কে উপেক্ষা করেই ঘরমুখো মানুষের ঢল। এদিকে দূরপাল্লার সব গণপরিবহণ বন্ধ থাকায় কয়েক ধাপে ভেঙ্গে ভেঙ্গে কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের ঢলকে।

এমন পরিস্থিতিতে যানবাহন না পেয়ে অনেকেই আবার কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন বিকল্প বাহনে অনেকগুণ বেশি ভাড়া গুনে যাচ্ছে গন্তব্যে। রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ও যাত্রাবাড়ী থানার পাশে অবস্থান নিয়ে অনেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছেন।

সূত্র:ইওেফাক
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন