POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৬, ২০২১ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপালপুর এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাঁও রামগোপালপুর এলকায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার ৩ যাত্রী ও দাঁড়িয়ে থাকা অপর একজন আহত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যায়।

সূত্র:ইওেফাক
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন