POPULAR BD NEWS
Popular BD News Logo

গাছ থেকে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২৬, ২০২১ | সময়: ৬:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে বাবলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার আব্দুল জব্বারের পুত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বাবলু মিয়ার দ্বিতীয় পুত্র লিয়ন একজন মাদকাসক্ত। সংসারে অশান্তির কারণে তার স্ত্রী পিতার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে লিয়ন বাবা-মা ও ভাইয়ের ওপর চাপপ্রয়োগ করেন। এজন্য প্রায়ই সে তাদের অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিক নির্যাতন করত।

ছেলের অত্যাচারে বাবলু মিয়া শুক্রবার সন্ধ্যায় পুত্রবধূকে আনতে ছেলের শ্বশুরবাড়ি দড়িরচর গ্রামে যান। সেখানে বৈঠকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান ও কটু কথা শোনায় এবং তাদের মেয়েকে পাঠাতে অস্বীকৃতি জানায়। পরে পুত্রবধূকে ছাড়াই বাড়িতে চলে আসেন বাবলু মিয়া।

এ ঘটনার পর শনিবার ভোরে বাড়ির আঙিনার লিচুগাছ থেকে বাবলু মিয়ার গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন