POPULAR BD NEWS
Popular BD News Logo

অনুপ্রবেশকারীদের পদ দিলে সর্বনাশ করবে : মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মনিরুজ্জামান বাবলু ও মাঈনুদ্দিন মিয়াজী | প্রকাশিত: জুন ২৩, ২০২১ | সময়: ১০:৩১ অপরাহ্ণ
পদ দিলে সর্বনাশ করবে : মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, আওয়ামীলীগের ভিতরে অনুপ্রবেশকারী আছে, তারা দলের ভিতরে ভাঙ্গন সৃষ্টি করতে চায়। তাদেরকে পদ দিলে সর্বনাশ করবে। তিনি বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয়ক কমিটির আয়োজনে মিলাদ ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে এইসব কথা বলেন।

তিনি বলেন,শুধু দোয়া মিলাদ ও আলোচনার মধ্যে শ্রম দিলে হবে না। আমাদের আনুধাবন করতে হবে আওয়ামীলীগের ভিতরে অনুপ্রবেশকারী আছে। চক্রান্তকারীরা এখনো বসে আছে। খন্দকার মোস্তাকও এই দলের ভিতরে থেকে বিশ্বাসঘাতকতা করছে। এখনো অনেকেই চুটকি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায়, যেন আওয়ামীলীগের ক্ষতি করতে পারে। অনেকেই আছে ভিতরে ভিতরে আওয়ামীলীগে থেকে তারা বিরোধ ও ভাঙ্গন ধরানোর চেষ্টা করে। চক্রান্তকারীরা সুযোগের আপেক্ষায় আছে। তারা অনৈক্য সৃষ্টি করতে চায়।

হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ আরো বলেন, দলের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও আওয়ামীলীগের ভাবমূর্তি রক্ষা করতে হবে। চক্রান্তকারীদের কোন দিন ভালো জায়গায়, ভালো পদে দেয়া যাবে না। তাহলে দলের বড় ক্ষতি হতে পারে।

হাজীগঞ্জ পূর্ব বাজারের বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে শুরুতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক রোটারিয়ান আহসান হাবীব অরুন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান লিটন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার আবু তাহের, হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান মীর, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর আওয়ামী লীগের সদস্য জাহিদুর রহমান জাহিদ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ৭নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাত, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী এস. এম. মানিক ও মহিলা আওয়ামীলীগের সদস্য মুক্তা আক্তার প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। কোরআন তেলওয়াত করেন ইউপি সদস্য ইসমাইল হোসেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। তারপর অতিথিবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটে আনন্দ উপভোগ করেন। ওইসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী, আলহাজ্জ কবির হোসেন মিয়াজী ও জাকির হোসেন লিটু। এছাড়াও আলোচনা সভায় ৪নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মো. আনোয়ার হোসেন মজুমদার দুই শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে অংশ নেয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৯নং গন্ধ্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আবুল কাশেম আলী বেপারী, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান, ৮নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী এসএম রাসেল পাটোয়ারীসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতা-কর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন