বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাকিলা বাজারে আওয়ামী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল দাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দীন।
এছাড়াও হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সমীর লাল দত্ত ও
পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সিকদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শরীফুল ইসলাম মিজি,আবুল বাশার,মো: জাহাঙ্গীর, হাসান, মো: মাইনুদ্দিন মিজি, মিজানুর রহমান গাজী, মোতালেব সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।