POPULAR BD NEWS
Popular BD News Logo

পুকুরে ডুবে প্রাণ গেল বোনের, বেঁচে গেল ভাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২১ | সময়: ৫:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই ভাইবোন। এ সময় ভাই প্রাণে বেঁচে গেলেও ডুবে ঘটনাস্থলেই প্রাণ হারায় বোন।

বুধবার সকালে উপজেলার বালিথুবা পর্ব ইউনিয়নের মুলপাড়া সরখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম (৫) ওই গ্রামের কাজীবাড়ির ইমাম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে দুই ভাইবোন খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা ভাইবোনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন