হাজীগঞ্জ পৌর বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার পুরাতন ভবনে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন। প্রধান অতিথির টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন চাঁদপুর- ৫ আসনের এমপি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ খসরুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সামছু মুন্সি, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন সোহেল, ছাত্রলীগ নেতা সোহেল আলম বেপারী সহ হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।