চাঁদপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি, একদিনেই শনাক্ত ৪১ জনের ।
চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ও হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে ।
২১ জুন সোমবার একদিনেই জেলায় ৪১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৬জন, ফরিদগঞ্জের ১২জন, মতলব দক্ষিণের ৩জন, শাহরাস্তির ৮জন, হাইমচরের ১জন ও কচুয়ার ১জন রয়েছেন ।
মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।
H/N