POPULAR BD NEWS
Popular BD News Logo

মানব পাচার করে বিলাসী জীবন কাটাতো তারা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২২, ২০২১ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

বিদেশে শত শত মানুষকে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মো. তুহিন সিদ্দিক অমি (৩৩) ও তার সহযোগীরা। এই টাকা দিয়েই বিলাসী জীবন যাপন করে আসছিলেন তারা।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে মালিবাগের সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব তথ্য জানান।

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে মানব পাচার করতো অমি ও তার সহযোগিরা। মানবপাচার করে তারা আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা।

শনিবার (১৯ জুন) ডিএমপির দক্ষিণখান থানায় অমি ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় সিআইডি এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।

সূত্র:দৈনিক ইওেফাক
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন