POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার হাজীগঞ্জে আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২২, ২০২১ | সময়: ১:০৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে আল-আরাফাহ্ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে আল-আরাফাহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের নবাগত ম্যানেজার মিজানুর রহমান জানান, প্রথম দিনেই অফিস করতে এসে তার অফিসে চুরির ঘটনা দেখতে পান।

মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেলে তারা অফিস বন্ধ করে যায়। মঙ্গলবার সকালে অফিসের দরজা খোলা, তালা নেই। ভিতরে প্রবেশ করে দেখে জানালার গ্রিল কাটা। অফিসের সবকিছু তছনছ হয়ে আছে।

ব্যাংকে চুরির ঘটনায় হিসাব অনুযায়ী তারা জানান, পাঁচ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়েছে বলে দাবি করা হয়।
এই ঘটনা হাজিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

জানা গেছে, নবাগত এই এজেন্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫০ জন।

ব্যাংকের মালিক আফজাল হোসেন জানান,তারা এই ব্যাংকে চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ইতোমধ্যে কচুয়া এলাকায় একটি এজেন্ট ব্যাংকের চুরির ঘটনায় ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়। এছাড়াও ফরিদগঞ্জ উপজেলায় চুরির ঘটনায় পুলিশ নগদ অর্থ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সম্প্রতি কচুয়া ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ এজেন্ট ব্যাংকে চুরির ঘটনায় জনমনে শঙ্কা তৈরি হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন