২১ জুন সোমবার শাহরাস্তি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার।
থানার দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
সার্বিক আইন শৃঙ্খলা ও জনকল্যাণমুখী কাজ করা ও চৌকিদার প্যারেড এ দফাদার এবং চৌকিদারদের বিশেষ দিকনিদের্শনা প্রদান করেন।
এসময় সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), জনাব মোঃ আবুল কালাম চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।