POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়াবা-গাঁজা বহনকালে নারীসহ আটক ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২১, ২০২১ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

হোমনায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আজ সোমবার আটকদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, তারা তিনজনই মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন উপজেলায় মাদক কেনাবেচা করে আসছিল। বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।

সূত্র:দৈনিক ইওেফাক
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন