চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়।
জানা গেছে, বোগদাদ বাস, তেলের লরি ও পিকআপ ভ্যান সংঘর্ষ হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, মুদাফরগঞ্জ এলাকার জামাল হোসেন, কুমিল্লা সদর এলাকার কবির হোসেন। অহত অপর একজন প্রাথমিক চিকিৎসা নেয়।
উল্লেখ্য, রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ এলাকায় আল-আরাফাহ ও মাইক্রোবাস মুখোমুখী সংর্ঘষে ৫ জন আহত হয়।