POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ৩০ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: জুন ২০, ২০২১ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ
মতলব উত্তরে ৩০ ভূমিহীন ও গৃহহীনকে জমির দলিল, ঘরের চাবি হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২০ জুন) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩০ ভূমিহীন ও গৃহহীনকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এ সময় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি’প্রমুখ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এসব পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি জানান, দুঃস্থ মানুষগুলোর ঘর যাতে মানসম্পন্ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে।

প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা ঘর নির্মাণে অতুলনীয় কাজ করেছে বলেও জানান শেখ হাসিনা। খুব শিগগিরই আরও এক লাখ নতুন ঘর তৈরি করে দেয়া হবে বলেও জানান তিনি। আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন