POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা থেকে ভয়ঙ্কর সামাজিক টর্চার :করোনাজয়ী আবুল কালাম

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: জুন ৭, ২০২০ | সময়: ১২:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে করোনাজয়ী আবুল কালাম সর্দার কালু ২৬ দিন ঘরবন্ধি থেকে এবার মুক্তি পেয়েছেন। শুধু বন্ধি থেকেই মুক্তি পায়নি, পেয়েছে ভয়ঙ্কর প্রাণঘাতী করোনা থেকে। তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আবদুর রব সর্দারের বড় ছেলে। তিনি ৩ ছেলে ৩ মেয়ের জনক।

তিনি ঢাকার ১২৬ এলিফ্যান্ট রোড ব্যবসা করেন। সেখানে তার চাঁদপুর স্টোর নামে একটি কনফেকশনারী রয়েছে।

গত ১২ মে ঢাকায় তিনি জ্বর সর্দি, ডায়াবেটিক রোগে আক্রান্ত হন। তখন তিনি গত ১৪ মে ঢাকা মেডিকেল কলেজে তার নমুন পরীক্ষা করে। সেখানে তার করোনা পজেটিভ আসে। তিনি তখন ডাক্তারের পরামর্শে হোমকরেন্টাইনে চলে যান। সেখানে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। পরে তিনি ৩ দিন পরে গ্রামে চলে আসেন।
গ্রামে আসার পর বিষয়টি হাজীগঞ্জে ইউএনও বৈশাখী বড়ুয়া, ওসি আলমগীর হোসেন রনি, স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামকে অবহিত করেন। পরে তারা কালাম সর্দারের মুঠোফোনে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন এবং তার পরিবারটি লকডাউন করা হয়।

এদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা: সোয়েব আম্মেদ চিশতীর পরামর্শ অনুযায়ী তিনি গত ২ জুন দিতীয় বার নমুনা পরীক্ষা করেন। ৬ জুন তার নমুনা রিপোট নেগেটিভ আসে। সাথে তার পরিবারের সদস্য আরিফ হোসেনের নেয়া নমুনা টেস্ট রিপোট নেগেটিভ আসে।

৭ জুন রোববার সকালে তিনি একটানা ২৬ দিন কক্ষ বন্ধি থেকে মুক্তি পায়। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বের হন।

করোনাবিজয়ী আবুল কালামের সাথে রোববার সকালে কথা হয়। তিনি বলেন, ২৬ দিন এক একটি কক্ষে পড়ে থাকা যে কতটা কষ্টকর তা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি।
তিনি দুঃখ করে বলেন, করোনায় যত কষ্ট পাইনি, তার চাইতে কষ্ট বেশি সামাজিক টর্চার। করোনা আক্রান্ত হলেই মনে হয় সবাই শত্রু হয়ে যায়। অজ্ঞ মানুষগুলো এতই বোকা আমি হোমে থাকাকালীন পরিবারের সদস্যদের সাথে যে দুর্ব্যবাহর করেছে- তা কখনও ভুলবোনা। আশপাশের মানুষ সহায়তার পরিবর্তে ধিক্কার দিয়েছে। সামাজিক ভাবে হেও করেছে। সাংবাদিক, ডাক্তার এবং পুলিশ যদি সহযোগীতা না করতো হয়ত- সত্যই মরে যেতাম।

তিনি মনে করেন, করোনা রুগির সাথে সামাজিক বন্ধন অটুটু রাখলে সে দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

তিনি সকলকে সামাজিকদুরত্ব, স্বাস্থ্যবিধি ও ডাক্তাদের পরামর্শে অনুযায়ী চলাফেরার পরামর্শ দেন। এবং করোনা রুগি ও তার পরিবারের সদস্যদের সাথে সকলকে ভালো ব্যবহার ও সহযোগীতা হাত প্রসারিত করার অনুরোধ জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন