POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্ষমতায় বসে শুধু নিজে খাব, সেটা তো না: শেখ হাসিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ২০, ২০২১ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৯৬ পর্যন্ত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা কেবল লুটপাটের রাজনীতি করে গেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় বসে শুধু নিজে খাব, নিজে ভালো থাকব সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের জন্য কিছু করার সুযোগ।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ‘উপহার’ দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত ‘আশ্রয়ন প্রকল্পের’ দ্বিতীয় ধাপে সাড়ে ৫৩ হাজার পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর উপহার দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, মানুষের সেবক হিসেবে যখনই প্রথম সরকার গঠন করি, আমি ঘোষণা দিয়েছিলাম, যে সেবক হিসেবেই নিজেকে আমরা তৈরি করেছি এবং সেভাবেই সাহায্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন