POPULAR BD NEWS
সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৫ প্রাণ, আহত ৯
পপুলার বিডিনিউজ ডেস্ক
|
প্রকাশিত: জুন ২০, ২০২১ | সময়: ৪:১৩ অপরাহ্ণ
নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের নারী এবং শিশুসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত ও নয়জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, সিলেটে মাজার জিয়ারত শেষে ১৪ জন যাত্রী একটি মাইক্রোবাসযোগে সাভারের আশুলিয়ার জিরাবো ফিরছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসটির আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিকেলে নেয়ার পথে আরও দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদেরকে রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক পালিয়ে গেছে।
সূত্র:জাগরণ
H/N