POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শাহরাস্তি উপজেলা কমিটি গঠন

মাঈনুদ্দিন মিয়াজী | প্রকাশিত: জুন ১৯, ২০২১ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলা শাখার “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” ২১ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি এবং পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. দাউদুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. মোঃ জাফর ইকবাল তাদের স্বাক্ষরিত পরিপত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবাগত শাহরাস্তি উপজেলার সভাপতি জেড এম আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবু সুফিয়ান মজুমদার, সহ-সভাপতি পদে দুইজন হলেন আব্দুল ওয়াহাব মিয়াজী এবং মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক পদে ৩ জনকে মনোনীত করেছেন জাকির হোসেন, সাইফুল ইসলাম মানিক ,মুনীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক কবির হোসেন ,দপ্তর সম্পাদক শাহানাজ আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার , ক্রিড়া বিষয়ক সম্পাদক জুয়েল মুন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রবেয়া বসরি বকুল, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা জাহান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনির হোসেন এবং চারজনকে সদস্য হিসেবে নির্বাচিত করেছেন মুফতি সলিমুল্লাহ, এডভোকেট শামসুল আলম সুজন, আসমা বেগম, শামসুন্নাহার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন