POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার

 মোঃ মাইনুদ্দিন মিয়াজী | প্রকাশিত: জুন ১৯, ২০২১ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসন করতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন চারটি পরিবার।

রবিবার (২০ জুন) সকালে ২০২০-২০২১ ইং অর্থবছরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’শ্রেণীর পরিবার, ২য় পর্যায়ের মত পুনর্বাসন ও গৃহ নির্মাণ প্রকল্পের গৃহহীন পরিবারকে, উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্য দিয়ে মোহাম্মদপুর গ্রামের চারটি পরিবারকে ঘরের চাবি প্রদান করা হবে।

ঘরের আওতাধীন আছে যে চারটি পরিবার তারা হল, মোহাম্মদপুর গ্রামের ৯নং গন্ধব্যপুর (উঃ) মোঃ আশেক আলী ছেলে মোঃ ফারুক হোসেন। একই ওয়ার্ডের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ সোহেল এবং আহসান হাবীব পাটোয়ারী স্ত্রী জাহিদা বেগম, ৬নং গন্ধব্যপুর ( উঃ) সেলিম মিয়া ছেলে মোঃ ইমাম হোসেন।

হাজীগঞ্জ উপজেলার মুজিব বর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ” ক” শ্রেণীর ৫ টি পরিবারকে ১ম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে এবং ২য় পর্যায়ে বাকি চারটি পরিবারের পুনর্বাসন কার্যক্রম আজ শেষ হবে।” ক”শ্রেণীর পরিবার সংখ্যা ১০৫ টি, এই পর্যন্ত পুনর্বাসন করা হয়েছে ৯ টি পরিবারকে, তার মধ্যে বাকি আছে ৯৬ টি পরিবার। অবশিষ্ট দের পুনর্বাসন করার জন্য উদ্যোগসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন এবং ৩০ অক্টোবরের মধ্যে ১৪ টি ঘরের মধ্যে ৬ টি ঘর দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ হয়। তারমধ্যে ৩0 ডিসেম্বর মধ্যে ৮২টি ঘর পাবে। ২য় পর্যায়ে ৬ টি পরিবারের কোন ভার্সনের জন্য সুহিল পুর মৌজা বিএস১৩৭৯ দাগে ০.১০ একর জমিতে এবং কীর্তনখোলা মৌজার বিএস১০৫ দাগে ০.০২ একর জমিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। মৈশাইদ মৌজায় বিএস ৩৭০৫ দাগে ০.৬১ একর কৃষি খাস জমি ৭/৮ ফুড এখনই ভরাট করা হলে ডিসেম্বর নাগাদ ৩০টি পরিবারকে পুনর্বাসন করা যাবে। ভাওরপাড় মৌজার বিএস ২৬২ দাগে ০.৫৬ একর কৃষি খাস জমি ৭/৮ ফুল এখনই ভরাট করা হলে ডিসেম্বরের মধ্যে ২৮ টি পরিবারকে পুনর্বাসন করা যাবে। কীওনখোলা মৌজার বিএস ১০৫ দাগে ০.০৪ একর কৃষি খাস জমি অক্টোবর নাগাদ দুইটি পরিবারকে পুনর্বাসন করা যাবে। সোনাইমুড়ী মৌজার বিএস ৩৯৩ দাগে ০.১২ একর অকৃষি খাসজমিতে অক্টোবর নাগাদ ছটি পরিবারকে পুনর্বাসন করা যাবে। বাকি ২৪ টি পরিবারকে সরকারিভাবে জায়গা ক্রয় করা গেলে ডিসেম্বর নাগাদ পুনর্বাসন করা যেতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন