POPULAR BD NEWS
Popular BD News Logo

আলো ছড়াতে চান আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৯, ২০২১ | সময়: ৬:১৭ অপরাহ্ণ
আলো ছড়াতে চান আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ

সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয়”– এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন যুবক একই ছায়াতলে এসে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয় । এরই ধারাবাহিকতার প্রয়াস আমাদের এই ফাউন্ডেশন । এই সংগঠনের প্রাণশক্তি হলো অদম্য, প্রাণচঞ্চল যুবশক্তি এইরূপ কিছু সংখ্যক যুবগোষ্ঠী সাংগঠনিক প্রঙ্ঘা সমন্বিত করে ও সমাজকল্যাণমূলক কাজে নিজেরদর সম্পৃক্ত করিয়া এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০২১ সালের ২২ মে আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ নামে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় । এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু হয়।

সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মৌলিক চাহিদা পুরন করার লক্ষে ওদের পাশে দাঁড়াবে সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে এবং আমাদের সমাজে তাদের জন্য তাদের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে এবং সুবিধাবঞ্চিত দরিদ্র এতিম ও মানুষদের সমাজের সুনাগরিক গড়ে তোলা এবং সমাজে পথ শিশু শব্দটি অভিধান থেকে মুছে দিতে।

এই সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য-
আমাদের প্রাধান লক্ষ্যআল্লাহর তালার সন্তষ্টি আর্জন। আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য শিক্ষা , স্বাস্থ্য , সামাজিক মূল্যবোধ , সাংস্কৃতিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত দরিদ্র এতিম ও মানুষদের সমাজের সুনাগরিক গড়ে তোলা এবং সমাজে পথ শিশু শব্দটি অভিধান থেকে মুছে দেওয়ার প্রত্যয়ে একটি সামাজিক সংগঠন এই সংগঠন এর মাধ্যমে যুবকদের কে ঐক্যবদ্ধ করে জাতীর কল্যাণে সামাজিক সেবামুলক কাজে যুবকদের অংশগ্রহন নিশ্চিত করে ।

এই সংগঠন এর মূলনীতি-
১।আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস|
২।সামাজিক স্বেচ্ছাসেবা ও সহযোগীতা |
৩।অরাজনৈতিক ও অলাভজনক|
৪।সদাচরণ ও সবার মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখা|

এই সংগঠন এর কর্মসূচী-
১।পাঠাগার প্রতিষ্ঠা |
২।ফ্রি রক্তদান কর্মসূচি |
৩।বৃক্ষরোপন কর্মসূচি |
৪।বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে অনুষ্ঠান এর আয়োজন করা |
৫।মাদক বিরোধী প্রচারনা |
৬।জনসচেতনতা মুলক কাজে অংশগ্রহণ |
৭।খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা |
৮।গরীব ও দুঃস্থদের বিভিন্ন কাজে সহায়তা করা |
৯। শুভ বুদ্ধিসম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত করবে |
১০। সব সময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকবে
১১। এতিম শিশু দেরনিয়ে কাজ করবে
১২। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতাৎ
ও উৎসাহ প্রদান করবে।
১৩।প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করবে।
১৪। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ ও উচ্চ শিক্ষায় সহায়তা করা |
১৫। প্রধানত সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবে।
১৬। এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।
১৭। ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা।
১৮। রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।
১৯। “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।
২০। সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।
২১। আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ সামাজিক সংগঠনের প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠার লক্ষ্যে ক্ষমতায়িত করা।

২২। শিশু কল্যাণঃ এলাকার গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার
২৩। এলাকার সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর হোসাইন রাজু পাটোয়ারী পপুলারি বিডিনিউজকে বলেন, করোনাকালে ফাউন্ডেশনের কাজ পুরোদমে শুরু করা যায়নি। আমরা সবাই হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও সারাদেশ নিয়ে কাজ করতে চাই।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ……
আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ
প্রতিষ্ঠাতাঃমোঃমীর হোসাইন (রাজু) পাটোয়ারী ০১৮৫৮৪৪৪৬৬৬
Facebook Name Sazzad Yousuf Shaown 01637606342
Facebook Name Alamin Hossan 01704136969 Facebook Name mohinoddin 01622609035
Facebook Name A-i Arfin Arif 01625372751

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন