POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চোরাই মালামালসহ গোলাম মাওলা আটক, সহযোগী কারা?

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৮, ২০২১ | সময়: ৮:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার হাটিলা টঙ্গীরপাড় এলাকার প্রবাসী ইউসুফ পাটোয়ারীর বাসায় বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি হয়। ঘটনাটি ৮নং পূর্ব হাটিলা পাটোয়ারি বাড়িতে ঘটে।

পরিবারের পক্ষ থেকে মেহেদী হাছান রাজ বলেন,তাদের ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি সিলিং ফ্যান, একটি পানির মোটর পাম্প ও একটি এলইডি টিভি নিয়ে যায়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুরিকৃত মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে বের হলে এলাকাবাসী গোলাম মাওলা (২৫)কে মালামালসহ আটক করে।
পরে তাকে হাজিগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন,
আটককৃত গোলাম মাওলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে তার সাথে কেউ জড়িত নাই বলে দাবী করছে।

এদিকে এলাকাবাসী বলছে, গোলাম মাওলার সাথে পূ্ব হাটিলা পাটওয়ারী বাড়ির নিষাদ পাটওয়ারী (১৮) ও একই বাড়ির নুরু (১৮) জড়িত ছিল।

জানা গেছে, স্বর্ণ অলংকারগুলো দিনের বেলায় বিক্রি করে ।

স্থানীয়রা জানান, হংকং প্রবাসী ইউছুফ পাটওয়ারী পরিবার নিয়ে প্রবাসে থাকেন। চোরচক্র বুধবার দিবাগত রাতে টয়লেটের ভ্যানন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন