POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৮, ২০২১ | সময়: ৫:৫০ অপরাহ্ণ

ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে।

এ ঘটনায় ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গতকালই তাঁদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ব্যাংকটির বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন