POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৮, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

ইসলামি বক্তা মো. আফছানুল  আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) খোঁজ পাওয়া গেছে। এখন তিনি রংপুরের কোতোয়ালি থানায় আছেন।

আবু ত্ব–হার সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও একই সময় নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে।

আদনানের মা আজেরা বেগম বলেছেন, ছেলের সন্ধান পেয়েছেন।

রংপুর এলাকার বাবুখা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন