POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে কৃষক মাঠ দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৭, ২০২১ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে।

১৭ জুন বিকেলে উপজেলার দেওয়ানজী কান্দি এলাকায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কৃষক প্রতিনিধি জামাল হোসেন চৌধুরী ও মঞ্জুরুল আলম খোকন প্রমুখ ‌।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন