POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশু আনিকাকে বাঁচানো গেলো না

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৭, ২০২১ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলায় পানিতে ডুবে আনিকা আক্তার (৫) বছরের এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা এক বাড়ির মালিক রিফাত হোসেন তার বাড়ির ছাদ থেকে দেখতে পায়- শিশুটি পাশে একটি ফসলি জমিতে ডোবায় ভেসে আছে।তৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্মরত ডাক্তার চেকআপ করে শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

শিশুর বাবা মোঃ আকরাম হোসেন, মা ফারজানা বেগম। জানা যায়, তাদের নিজ বাড়ি সিলেটে। তারা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকেন।  একজন রাজমিস্ত্রীর কাজ করেন। এটি তাদের প্রথম কন্যা সন্তান।

তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন